Links are not yet activated.
Is this your press release? Add a link to submitpr.org on your website and verify it — activation is instant and free.
Or upgrade with KIN for permanent activation (from $19.95).
ফার্স নিউজ এজেন্সির বরাতে পার্স টুডে জানায়, ট্রাম্প নিজেই বহুবার নিজেকে “পাগল” বলে উল্লেখ করেছেন এবং এ নিয়ে গর্বও করেছেন। ২০১৮ সালে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে এক নৈশভোজে তিনি নিজেকে “পাগল” বলে আখ্যা দেন। এমনকি ২০২৪ সালের নির্বাচনী প্রচারণাতেও তিনি দাবি করেন, চীনের প্রেসিডেন্ট তার “পাগলামির” কারণেই তাকে সম্মান করেন।তবে বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই আচরণ এখন তাকে একটি অস্থিতিশীল ব্যক্তিত্বে পরিণত করেছে। তার ঘন ঘন অবস্থান পরিবর্তন ও পিছু হটার কারণে এখন অনেকেই তাকে বিশ্বাসযোগ্য মনে করেন না। মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক জানিয়েছে, এমনকি ট্রাম্পের মিত্ররাও বুঝতে পারছেন না, তার কোন বক্তব্য বা পদক্ষেপের ওপর ভরসা করা যায়।