Links are not yet activated.
Is this your press release? Add a link to submitpr.org on your website and verify it — activation is instant and free.
Or upgrade with KIN for permanent activation (from $19.95).
প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ কৃষ্টি পরিষদের বৈশাখী আলোচনা ও পুনর্মিলনী অনুষ্ঠিত
ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে উৎসবমুখর আয়োজন
ঢাকা, ১০ এপ্রিল: বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষ্টি পরিষদের উদ্যোগে আয়োজিত বৈশাখী আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল বাদ মাগরিব ঢাকার প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে এক সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি ও কৃষ্টি সংরক্ষণ, বিকাশ এবং নতুন প্রজন্মের মাঝে এর সঠিক চর্চা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বিশ্বায়নের এই যুগে নিজস্ব সংস্কৃতি ধারণ, লালন ও বিকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই বাঙালির সমৃদ্ধ ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া সম্ভব।
অনুষ্ঠানে সাংবাদিক, কৃষিবিদ, মনোবিজ্ঞানী, স্থপতি, আইটি বিশেষজ্ঞ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি খন্দকার সফর আলী (উর্ধ্বতন চিত্রগ্রাহক, বিটিভি) এবং সাধারণ সম্পাদক শেখ শফিউল আলম (বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক)।
এছাড়াও উপস্থিত ছিলেন ড. সরকার আবুল কালাম আজাদ (কৃষিবিদ), সালমান আদনান (সমাজসেবক), ব্যারিস্টার হেদায়েত হোসেন চৌধুরী, সোনিয়া তালুকদার (নারী উদ্যোক্তা), মোহাম্মদ সানাউল্লাহ (আইটি বিশেষজ্ঞ), শহিদুল হক সাগর (নিউজ এডিটর, দীপ্ত টিভি), রূপক (স্থপতি), জাহিদ হাসান শান্তনু (মনোবিজ্ঞানী), ডা. আয়াস (ভিশন আই), শিল্পী বিপুল এবং সোহেল রানা (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)সহ আরও অনেকে।
অনলাইনে যুক্ত ছিলেন প্রকৌশলী মেহেদী মাসুদ খান (সাংবাদিক ও ব্যাংকার)।
অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সহযোগিতা ও সাংস্কৃতিক চেতনা আরও সুদৃঢ় করে।
—প্রেস বিজ্ঞপ্তি সমাপ্ত—